জনপদ

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।

গতকাল রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ আবেদন করেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনে নির্বাচন করছি। নদী ঘেরা প্রত‍্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।’

তিনি আরও লেখেন, ২০২৪ সালের গণ-অভ‍্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদীর লড়াইটা চালিয়ে যাই।

এরপর তিনি লেখেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায‍্য করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান।

এর আগে ড. তাসনিম জারাসহ কয়েকজন প্রার্থী ফেসবুকে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যাপক সাড়া পেয়েছেন।

বিষয়:আর্থিক সহায়তা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…