চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল ও খুলনা সিটি নির্বাচন : প্রায় ৬ হাজার আনসার মোতায়েন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ১১, জুন ২০২৩
বাংলাদেশ
A A
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৫ হাজার ৬৭৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

আগামীকাল ১২ জুন সোমবার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বরিশালে মোট ১২৬টি ভোটকেন্দ্র ও খুলনাতে ২৮৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য মোট ৪ হাজার ৯৮০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া বরিশালে ৩১৮ জন ব্যাটালিয়ন আনসার অস্ত্রসহ মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। আনসার-ভিডিপি সদস্য ছাড়াও বাহিনীর ২ জন সহকারী পরিচালক, ৯ জন সার্কেল অ্যাডজুট্যান্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ৬ জন উপজেলা প্রশিক্ষক সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

Banglabid

এ বিষয়ে বরিশালের জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ বলেন, রেঞ্জ কমান্ডার পরিচালক মো. আশরাফুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় আমরা কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়াও খুলনাতে ৩৮০ জন ব্যাটালিয়ন আনসার অস্ত্রসহ মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। আনসার ভিডিপি সদস্য ছাড়াও বাহিনীর কর্মকর্তাগণ সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

এদিকে খুলনার রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীর নির্দেশনায় খুলনা জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান নির্বাচনে আনসার মোতায়েনের যাবতীয় বিষয় তদারকি করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সুনীল অর্থনীতি প‌রিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশও বিপ্লব ঘটাবে’

পরবর্তী

দেশে আরও ১৫১ জনের করোনা শনাক্ত

পরবর্তী
বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আরও ১৫১ জনের করোনা শনাক্ত

বাংলাদেশের দুই নারী বিজ্ঞানী, একজন হিজাব পরিহিত, অন্যজন গ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ২ নারী

সর্বশেষ

ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT