বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় ৩ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিবির হাতে আটক বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনকে।
বিষয়টি নিশ্চিত করে চীফ মেট্রোপলিটন আদালতের নাজির কামরুল ইসলাম জানান, আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার তাকে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. আশরাফ উদ্দিন তার জামিন না মঞ্জুর করে ৩ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এর আগে গত সোমবার ২৩ সেপ্টেম্বর রাত ১১টায় রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ডিবি। সুমন সেরনিয়াবাত সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর এপিএস ছিলেন। তিনি বিএনপির অফিস পোড়ানো মামলার ৪২ নম্বর আসামি।








