জনপদ

বরিশালে গত বছরের চেয়ে কমেছে পাসের হার ও জিপিএ-৫

বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১, জিপিএ ফাইভ ১০ হাজার ৬৮

শিক্ষা বোর্ড বরিশাল ভবন, বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল শিক্ষা বোর্ড ভবন, বাংলাদেশের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশাল প্রতিনিধি: এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে দশ হাজার ৬৮ জন শিক্ষার্থী।

সোমবার (২৮ ন‌ভেম্বর) বেলা দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন।

এরমধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯শ’ জন। পাস করেছে ৮৫ হাজার ১৪ জন, যারমধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন।

বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ ক‌মে‌ছে ১৫১ টি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…