ফুটবল

১০ পয়েন্ট পিছিয়ে, তবুও শিরোপার ‘হাল ছাড়ছেন না’ জাভি

ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, যা খেলাধুলার সৌন্দর্য ও সৌজন্যতা প্রদর্শন করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন জাভি হার্নান্দেজ। কোচের এমন ঘোষণার পর ঘুরে দাঁড়াতে লড়ছে দলটি। টানা দুই ম্যাচে জয় পেলেও অবশ্য সবশেষ গ্রানাডার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে বার্সা। লিগ টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে। তবে এখনও শিরোপা জয়ের হাল ছাড়ছেন না স্পেনিয়ার্ড কোচ।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে রোববার রাতে লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আগেই পিছিয়ে পড়েছে টেবিলের তিনে থাকা বার্সা। সেই ব্যবধান বাড়ল আরও। তবে কোচ গাইছেন আশার গান।

ম্যাচ শেষে ৪৪ বর্ষী জাভি বলেছেন, ‘লক্ষ্য আসলে এমন একটি জিনিস যা তোয়ালে ছুঁড়ে ফেলার মতো সহজ জিনিস নয়। আমরা লিগ শিরোপা জয়ের লক্ষ্যও ছেড়ে দিচ্ছি না, তবে কাজটি এখন আমাদের জন্য অনেক কঠিন।’

‘ভিয়ারিয়ালের বিপক্ষে সেদিন পাঁচ গোল হজম করে হার মেনেছিলাম, আজ তিনটি। এই জিনিসগুলো আসলে প্রতিযোগিতায় টিকে থাকার ব্যাপারটি কঠিন করে তোলে, এমনকি শিরোপা জয়ের ব্যাপারটিও। তবে শেষ দুটি ম্যাচে আমরা ভালো খেলেছি। রক্ষণ কঠোর পরিশ্রম করেছে। এখন আমাদের ভাবনায় পরের ম্যাচটি।’

ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকাকে আরও কঠিন করে তুলেছে বার্সা। ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা জিরোনাও বার্সার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে।

বিষয়:গ্রানাডা জাভি বার্সেলোনা ভিলারিয়াল লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…