চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালের জন্য ৩ হাজার কোটির প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ন ১৮, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

১৬ বছর বয়সে অভিষেকের পর থেকে নিয়মিত দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন লামিন ইয়ামাল। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তরুণ ফরোয়ার্ডকে দলে পেতে উঠে-পড়ে লেগেছে ক্লাবগুলো। বড় অঙ্কের প্রস্তাব পেলেও ইয়ামালকে ছাড়তে রাজি নয় কাতালান ক্লাবটি। জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

আর্থিক ফেয়ার প্লে নীতির কারণে বেশ লম্বা সময় ধরে দলবদলে হিসাব-নিকাশ করে খরচ করতে হচ্ছে বার্সাকে। এসব কারণে আলোচনায় আসে খেলোয়াড় বিক্রি করে ভারসাম্য রক্ষা করছে তারা।

বার্সার টেলিভিশন চ্যানেলে ক্লাব সভাপতি লাপোর্তা বলেছেন, ‘এমনকিছু লোক আছে যারা মনে করেন আমরা খেলোয়াড় বিক্রি করে অর্থিক ভারসাম্য বজায় রাখার চেষ্টায় আছি। কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এমন নয়। যে খেলোয়াড়রা চলে গেছেন, তারা খেলাধুলার সম্পর্কিত কারণেই গেছেন।’

‘দলবদল বাজারে আমরা কী করছি সেটা জানি। চাই যারা সেরা খেলোয়াড় এবং নিজেদের ইচ্ছায় এখানে থাকতে চায়, তারাই থাকবে। নানা সময়ে আমরা সেটাও করে দেখিয়েছি।’

আসছে গ্রীষ্ম মৌসুমে ইয়ামালের জন্য ২৭ কোটি ডলারের প্রস্তাব পেয়েছেন, বলছেন বার্সা সভাপতি। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ২৩৬ কোটি টাকা। প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন লাপোর্তা।

‘বার্সা এমন একটি ক্লাব যেখানে লামিনের মতো খেলোয়াড় আছে। তাকে নেয়ার জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এসেছিল। কোনো আগ্রহ দেখাইনি, প্রত্যাখ্যান করে দিয়েছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনালা লিগালাপোর্তালামিন ইয়ায়ামাললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT