চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-বায়ার্নের হার, জিতেছে জুভেন্টাস-লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মোনাকোর মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও হেরে বসল ফ্রান্সের মাটিতেই। লিলের কাছে হারল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। একইরাতে হারের মুখ দেখতে হয়েছে জার্মান দল বায়ার্ন মিউনিখকে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডে বুধবার রাতে লিলের কাছে ১-০তে হেরেছে কার্লো আনচেলত্তির দল। ২০২৩ সালের ১৮মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কাছে সবশেষ হেরেছিল রিয়াল। গত মৌসুমে ১৩ ম্যাচের সবগুলোতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় মাদ্রিদের ক্লাবটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা রিয়ালকে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে।

আগের ম্যাচে ডায়নামো জাগরেবের বিপক্ষে ৯-২ গোলে জয় পাওয়া বায়ার্ন এবার ১-০তে হেরেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার কাছে। ১৯৮২ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে এই অ্যাস্টন ভিলার কাছে একই ব্যবধানে হেরেছিল বায়ার্ন। ৪২ বছর পর সেই ব্যবধানে হারল জার্মান দলটি।

চ্যাম্পিয়ন্স লিগে আরেক বড় দল অ্যাটলেটিকো মাদ্রিদকেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। স্প্যানিশ ক্লাবটিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেনফিকা। বোলোনিয়ার সঙ্গে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। লেইপজিগকে ২-৩ গোলে হারিয়েছে ইতালিয়ান জুভেন্টাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবায়ার্ন মিউনিখবার্সেলোনাম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT