চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই ম্যাচে গোল ও লাল কার্ড রকির, জয় বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে রকির গোল ও লাল কার্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাভেসের বিপক্ষে ম্যাচে নেমে কেবল ১৩ মিনিট খেলার সুযোগ পান বার্সেলোনার ভিটর রকি। ৫৯ মিনিটে বদলি হিসেবে নেমে ৬৩ মিনিটেই জালের দেখা পেয়ে যান ব্রাজিলীয় ফরোয়ার্ড। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে ৭২ মিনিটে তাকে মাঠও ছাড়তে হয়েছে। ম্যাচে অবশ্য জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল।

লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় বার্সা। আলাভেসের বিপক্ষে লিগে এ নিয়ে টানা ১১ জয় ও ২ ড্রয়ে টানা ১৩ ম্যাচে কাতালান ক্লাবটি অপরাজিত থাকল।

বার্সার হয়ে রবার্ট লেভান্ডোভস্কির গোলের পর দ্বিতীয়টি ইলকায় গুনডোয়ানের পা থেকে আসে। আলাভেসের হয়ে ব্যবধান কমান সামু ওমোরোদিওন।

Banglabid

ম্যাচের শুরুটা আলাভেসকে অবশ্য আশা দেখিয়েছিল। একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। অন্যদিকে, বার্সেলোনা লক্ষ্য বরাবর নেয়া প্রথম শটেই জালের দেখা পায়।

২২ মিনিটে গুনডোয়ানের কাছ থেকে বল পেয়ে দারুণ শটে বল আলাভেসের জালে পাঠান পোলিশ স্ট্রাইকার লেভান্ডোভস্কির। বিরতির পর ৪৯ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল পান গুনডোয়ান। বক্সের ভেতর থেকে পেদ্রির বাড়ানো বল আদায়ে ছুটে গিয়ে দূরের পোস্ট থেকে কোণাকুণি ভলিতে লক্ষ্যভেদ করেন ৩৩ বর্ষী জার্মান তারকা।

সেই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান কমায় আলাভেস। ডানদিক থেকে সোলার ক্রসে জড়াল হেডে গোল আদায় করেন আলাভেসের নাইজেরিয়ার বংশোদ্ভূত ফরোয়ার্ড ওমোরোদিওন।

Reneta

ওসাসুনার বিপক্ষে বদলি হিসেবে নেমে ৬৮ সেকেন্ডের মাথাতেই গোল করেছিলেন রকি। ১৮ বর্ষী ব্রাজিলিয়ান বদলি নেমে এবার আলাভেসের বিপক্ষেও ঝলক দেখালেন। তবে নাটকীয়তায় আগের ম্যাচকেও ছাড়িয়ে গেলেন।

৫৯ মিনিটে গুনডোয়ানের বদলি হিসেবে রকিকে নামান জাভি। ১৩ মিনিট পরই তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। বাকিটা সময় দশজনের দল নিয়ে বার্সাকে খেলতে হয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে রকির মাঠ ছাড়া নিয়ে ডাগআউটে জাভিকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। শেষ পর্যন্ত অবশ্য অতিথিরা জয় নিয়ে মাঠ ছাড়ে।

২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে বার্সেলোনা ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে বার্সেলোনা। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। জিরোনা ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাভেসগুন্ডোয়ানজাভিবার্সেলোনারকিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT