চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ গোল দিয়ে সমর্থকদের ‘গর্বিত’ করেছে বার্সেলোনা

ব্রাজিলিয়ান রাফিনহার হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগার নতুন মৌসুমে জয়যাত্রা অব্যাহত বার্সেলোনার। প্রথম চার ম্যাচে সবকটি জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ঘরের মাঠে সবশেষ রিয়াল ভ্যালাদোলিদকে নাস্তানাবুদ করে ছেড়েছে হ্যান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছে রাফিনহা-লেভান্ডোভস্কি বাহিনী। বড় জয়ে গর্বিত ভক্ত-সমর্থকরাও, বলছেন জার্মান কোচ ফ্লিক।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ভ্যালাদোলিদের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। গোলদাতার তালিকায় নাম লিখিয়েছেন লেভান্ডোভস্কি, দানি ওলমো, হুলেস কুন্দে ও ফেররান তরেস।

ম্যাচ শেষে ৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘এমন জয়ের পর যখন সমর্থকদের উদযাপন দেখি, তখন আসলে বিশেষ অনুভূতি হয়। ম্যাচে যতবার আক্রমণ করেছি, আমরা আরও একটি করে গোল করতে চেয়েছিলাম। এমন মনোভাব দলের জন্য খুবই ভালো। যা ভক্ত-সমর্থকদের গর্বিত করে। এ কারণেই আমরা এখানে আছি। ব্যক্তিগত এবং যৌথভাবে সেরা পারফরম্যান্স দিতে।’

‘আমি গর্বিত, কারণ সমর্থকদের খুশি করতে পেরেছি। মৌসুমের শেষপর্যন্ত পারফরম্যান্স ধরে রাখতে হবে। বড় কাজ এখনও বাকি। সামনে আমাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ আছে। আশা করি সেখানে খেলে তারা আরও বেশি আত্মবিশ্বাস অর্জন করবে। ফিরে এসে বার্সাকে নিয়ে নতুনভাবে চিন্তা করবে।’

ভ্যালাদোলিদের বিপক্ষে বড় ব্যবধানে জিতে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে সুসংহত বার্সেলোনা। প্রথম ৪ ম্যাচে বার্সার মতো ১২ পয়েন্ট তোলার সুযোগ হয়নি অন্যকোনো দলের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩ ম্যাচে খেলে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনারাফিনহারিয়াল ভায়াদোলিদলিড স্পোর্টসলেভান্ডোভস্কিহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কেন এখনই সংবিধান সংস্কার কমিশনের শপথ চায় না বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএসইতে সূচক কমেছে ১১ পয়েন্ট, লেনদেনেও নিম্নমুখী প্রবণতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT