চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হারতে পছন্দ করি না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২৪, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের শুরুতেই নিজেদের জালে বল জড়িয়ে পিছিয়ে পড়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা। শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কাতালান ক্লাবটি। শেষপর্যন্ত রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। চলতি মৌসুমে চার ম্যাচ আগে শিরোপা জয়ের পর টানা দুই ম্যাচে হারের তিক্ততা মিলল জাভি হার্নান্দেজের। হারতে পছন্দ না করলেও পুরো মৌসুমে টানা খেলার ধকল কাটিয়ে উঠতে পারেননি খেলোয়াড়রা, এমন বলেছেন স্প্যানিশ কোচ।

লা লিগায় ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ভ্যালাদোলিদ। জয়ে অবশ্য লা লিগায় টিকে থাকার আশা কিছুটা বাড়িয়েছে পয়েন্ট টেবিলের ১৭তম দলটি।

এবারের আসরে লিগ টাইটেল জয়ের পর বার্সার ম্যাচ জয়ের ক্ষুধা যেন কিছুটা কমে গেছে! পুরো মৌসুমে যে দল তিনটি ম্যাচ হেরেছে, সেই দলটি মৌসুমের শেষ চার ম্যাচের মধ্যে টানা দুই হারের মুখ দেখল। বার্সার হয়ে রবার্ট লেভান্ডোভস্কির গোল করেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৩টি গোল হল পোলিশ ফরোয়ার্ডের।

গত ১৪মে তিন মৌসুম পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার দুসপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই ম্যাচ খেলে দুটিতেই হারল জাভির দল। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল কাতালান ক্লাবটি।

দীর্ঘ মৌসুমে এসময়ে সঠিক অনুপ্রেরণা পাওয়া কঠিন ছিল, মনে করছেন জাভি। বলেছেন, ‘খেলোয়াড়রা এ মৌসুমে অনেকবেশি চেষ্টা করেছে। এটি অবশ্য আমাকেই বুঝতে হবে। অনেকে বিশ্বকাপের মাঝামাঝি সময়েও মৌসুমে ছিল। এটি তারই একটি ফল। আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। লা লিগা এবং সুপার কাপ জিতেছি। এই ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ ছিল, যেখানে আমরা আরও দারুণকিছু করতে পারতাম। আজ তা দেখাতে পারিনি।’

৪৩ বর্ষী কোচ বলেছেন, ‘আমি হারতে পছন্দ করি না। তাও আবার পরপর দুটি পরাজয়। রোববার আমাদের সমর্থকদের সামনে সেরাটাই দেখাতে হবে।’

Reneta

লিগে ৩৬ ম্যাচে ২৭ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১। মাদ্রিদের দল দুটি একটি করে ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, ৩৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন থেকে বাঁচার জন্য লড়ছে ১৭ নম্বরের ভ্যালাদোলিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন? জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT