কিশোরগঞ্জ

মুখে মাক্স ও মাথায় হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছাত্রলীগের মিছিল, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছাত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছাত্রলীগের কর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় জেলা পরিষদ সংলগ্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিলকারীদের বেশিরভাগই মুখে মাক্স ও মাথায় হেলমেট পরা ছিল।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেয়— ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৩ নভেম্বর থেকে লকডাউন কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ছাত্রলীগের কোন মিছিলের বিষয়ে আমার জানা নেই। বিষয়টি দেখা হচ্ছে।’

বিষয়:কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগছাত্রলীগের ঝটিকা মিছিল
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…