চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবশ্যই আমাদের ৫০ ওভার ব্যাটিং করা উচিত ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ন ০৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিং ধসে শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে জিতে এই ফরম্যাটে জয়খরা কাটালেও লাল-সবুজদের ব্যাটিংয়ে ফুটে উঠেছে হতাশার গল্প। পুরো ৫০ ওভার টিকে থাকতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এ নিয়ে অবশ্য আক্ষেপ প্রকাশ করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটে নেমে ৪৫.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিকদের জয়ের জন্য ২৪৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

বোলিং নৈপুণ্যে জিতলেও ব্যাটিং নিয়ে আক্ষেপ রয়ে গেছে মিরাজের, ‘সত্যি কথা বলতে সবমিলিয়ে খুব ভালো ক্রিকেট খেলেছি। আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। বিশেষ করে আমরা ৫০ ওভার ব্যাটিং করতে পারিনি। অবশ্যই আমাদের ৫০ ওভার ব্যাটিং করা উচিত ছিল। তবে সত্যি বলতে আমাদের শুরুটা ভালো ছিল, বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার জায়গায় নেয়া হয় শামিম হোসেন পাটোয়ারিকে। মূল দায়িত্বটা ব্যাট হাতে হলেও গতকাল তিনি বল হাতেও ছিলেন দারুণ। ৯ ওভার বল করে ১ মেডেন এবং ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

শামীম হোসেনকে নিয়ে মিরাজ বলেছেন, ‘মাঝের ওভারে শামীম পাটোয়ারী ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় মাঝের ওভারে তানভীরের সঙ্গে শামীম যে ৯টা ওভার করল তা আমাদের অনেক সুবিধা দিয়েছে। শামীম অনেকদিন পর দলে এসেছে এবং যেভাবে ব্যাটিং-বোলিং করেছে সেটা আমার কাছে মনে হয় অবিশ্বাস্য।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT