চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক বিটের সাংবাদিকদের সংগঠনের আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ৩০, মার্চ ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকায় কর্মরত ব্যাংক বিটের সাংবাদিকদের নিয়ে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর)’ নামে এ সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সাংবাদিকরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় ব্যাংক খাতসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেওয়া সাংবাদিকরা পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করার লক্ষ্যে একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর)’ চূড়ান্ত করা হয় এবং একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক রিজভী নেওয়াজ (চ্যানেল আই), সদস্য সচিব শেখ আবু তালেব (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), রহিম শেখ (রূপালী বাংলাদেশ), শামসুল হুদা (ডেইলি অবজারভার), এম এম মাসুদ (মানবজমিন), মাসুম মিয়া (চ্যানেল২৪), সেলিয়া সুলতানা (সময় টিভি), মরিয়ম সেঁজুতি (সিটিজেন জার্নাল), আনিসুজ্জামান (এনটিভি), নাজমুল ইসলাম (জনকণ্ঠ) এবং মিনা ফেরদৌস (চ্যানেল ওয়ান)। সভায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ এজেন্সি ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ব্যাংক বিটের মোট ২৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নতুন এই সংগঠন ব্যাংকিং খাতভিত্তিক সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্সএবিআরব্যাংক বিটসংগঠনের আত্মপ্রকাশসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে নেপালের বিপক্ষে জোড়া গোল করতে চান রোনান

মার্চ ৩০, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT