চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অগ্রযাত্রা সৌদি আরবের জন্য অত্যন্ত আনন্দের: সৌদি যোগাযোগমন্ত্রী

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৩:০৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২২
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নয়নসহ যেকোন অগ্রযাত্রা, সৌদি আরবের জন্য অত্যন্ত আনন্দের বলে জানিয়েছেন সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিকস সেবা বিষয়ক মন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের এ আল-জাসের।

তিনি গতকাল সৌদি আরব সফররত বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে একথা বলেন।

বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পরিক সহায়তা এবং সৌদি আরব থেকে বাংলাদেশে এ খাতে বিনিয়োগ বিষয়ক বৈঠক গতকাল রিয়াদে সৌদি যোগাযোগ মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Banglabid

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিকস সেবা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ড. মনসুর আল-তুর্কি, সৌদি বন্দর কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ওমর হারিরি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বকর আল-মুহামনা, রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ. আলি রেজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দূতাবাসের মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা এবং ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান বৈঠকে উপস্থিত ছিলেন।

সৌদি যোগাযোগ মন্ত্রী দুদেশের মধ্যে প্রায় পাঁচ দশক ধরে বিরাজমান অত্যন্ত উষ্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, এ সম্পর্ককে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হল দু দেশের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগ। তিনি সৌদি আরবের ভিশন ২০৩০ এর আওতায় যোগাযোগ খাতে গৃহীত কৌশল পত্রের উল্লেখ করে বাংলাদেশকে এর কার্যকর অংশীদার হওয়ার আহবান জানান।

এছাড়া বাংলাদেশের নৌপরিবহন খাতে সৌদি বিনিয়োগ প্রস্তাবসমুহ দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। মন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে একাধিক সৌদি প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহের কথাও উল্লেখ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ লাখেরও বেশি টিকিট বিক্রি

পরবর্তী

বিশ্বকাপ আয়োজনে বিসিসিআইয়ের ‘ক্ষতি হবে’ ১১৬ মিলিয়ন ডলার

পরবর্তী
বিসিসিআইয়ের বোর্ডের লোগো, ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ আয়োজনে বিসিসিআইয়ের ‘ক্ষতি হবে’ ১১৬ মিলিয়ন ডলার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে জায়গায় একই ভাবনায় সাকিব-উইলিয়ামসন-বাবর

সর্বশেষ

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT