জনপদ

সোনালিকা ট্রাক্টর হস্তান্তরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম

বাংলাদেশের সোনালিকা ট্রাক্টর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫০ টি সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কৃষি যান্ত্রিকীকরণে অন্যতম পথিকৃৎ এসিআই মটরস বাংলাদেশের কৃষির ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে।

একই সঙ্গে ৩৫০ টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তর পথে।

সোমবার ২৭ অক্টোবর দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে ইতিহাসের স্বাক্ষী হয়ে রইল এসিআইএর সোনালিকা ট্রাক্টর।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত কৃষক ও উদ্যোক্তাদের মাঝে ৩৫০ টি ইউনিট সোনালিকা ট্রাক্টর হস্তান্তর, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকি কুপনের পুরস্কার বিতরণসহ মেগা-ইভেন্টে ছিলো নানা আয়োজন।

এসিআই মটরস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড এর ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এসিআই মটরস এর চীফ বিজনেস অফিসার মো.আসিফ উদ্দীন ও দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম, শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতিসহ অন্যান্য উধর্বতন কর্মকর্তারা।

বিষয়:গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…