চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইএলএ’ এর তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A

ইন্টারন্যাশনাল লিটারেসি অ্যাসোসিয়েশন (আইএলএ) সম্প্রতি ২০২৫ সালের গ্লোবাল ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকা প্রকাশ করেছে, যেখানে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলামকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা হয়েছে।

এই পুরস্কারটি শিক্ষা ও স্বাক্ষরতার উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখা নেতাদের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের নেতৃত্বে তিনি সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও জীবিকা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

আইএলএ ‘থার্টি আন্ডার থার্টি’ প্রোগ্রাম এমন ব্যক্তিদের স্বীকৃতি দেয় যারা শিক্ষা ও স্বাক্ষরতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ১৩টি দেশের মধ্য থেকে প্রায় ৩০ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার সদস্যরা শিক্ষা খাতে বিশেষ পরিবর্তন আনতে কাজ করছেন এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।

মুহাম্মদ জহিরুল ইসলাম কর্তৃক পরিচালিত ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা শিক্ষা, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ মোকাবেলা এবং পরিবেশ রক্ষায় কাজ করছে।

প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে টেকসই আয়ের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ ও সম্পদ দিচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগকালীন সময়ে সাড়াদানসহ ইত্যাদি কর্মকাণ্ড করে থাকে।

আইজিএফ এবং এর প্রতিষ্ঠাতা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ডায়ানা অ্যাওয়ার্ড, দ্য হিরো অ্যাওয়ার্ড, জাতিসংঘের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী গ্রুপ পুরস্কার এবং ভিএসও বেস্ট ভলান্টিয়ার গ্রুপ অ্যাওয়ার্ড। এই সম্মাননা শুধু সংগঠনের নয়, বরং বাংলাদেশের জন্যও একটি বড় অর্জন। আইএলএ-এর এই স্বীকৃতি আইজিএফ এর কর্মসূচিগুলোর গুরুত্বকে আরও একধাপ এগিয়ে নেবে এবং ভবিষ্যতে নতুন উদ্যোগে অনুপ্রেরণা যোগাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএলএজহিরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT