প্রবাস সংবাদ

মালদ্বীপে ছুরিকাঘাতে আহত বাংলাদেশি যুবক

মালদ্বীপে ছুরিকাঘাতে আহত বাংলাদেশি যুবক, দোকানে চিকিৎসা নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে একটি দোকানে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতের পর চিকিৎসা নিচ্ছে, অন্য একজন দোকানে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে ছুরিকাঘাতে আহত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুমিল্লার মোহাম্মদ আলাউদ্দিন। এই ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

শনিবার ৭ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১টায় পুলিশ খবর পেয়ে হাসপাতালে আলাউদ্দিনকে দেখতে যায়। এসময় ঘটনাস্থল পরিদর্শন করে এক জনকে আটক করে। আলাউদ্দিনের দেশের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার ৪ নম্বর ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক নারী রাজধানী মালে মোবাইল দোকানে প্রবেশ করেন। এসময় তিনি একজন প্রবাসী বাংলাদেশী কর্মচারীর সাথে কথা বলেন। কথা বলার একপর্যায়ে নারী তার পকেট থেকে ছুরি নিয়ে হঠাৎ প্রবাসীর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন এবং দোকান থেকে পালিয়ে যান।

মালদ্বীপের এডিকা হাসপাতালে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা গুরুতর।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে পুলিশ এই ঘটনার আরও তদন্ত করছে।

বিষয়:প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ মালদ্বীপ মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…