৪-২ গোলে জয় দিয়ে সাফ ফুটবলের আসর শুরু করায় ঈদুল আজহার আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সাফের ইতিহাসে দ্রুততম সময়ে মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে উড়ন্ত সূচনা করে লাল-সবুজের মেয়েরা। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচে শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জেতে বদলি নামা সুরভী আকন্দ প্রীতি ও কোহাতি কিসকুর গোলে।







