বাংলাদেশ

ভ্রমণে গিয়ে ভারতবিরোধী ফেসবুক লাইভের দায়ে বাংলাদেশি আটক

বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে, ভারতবিরোধী ফেসবুক লাইভের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্রমণে গিয়ে ভারতবিরোধী ফেসবুক লাইভের দায়ে বাংলাদেশি যুবক আটক, ছবি তোলা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে লাইভে এসে ভারতবিরোধী কথা বলায় আলমগীর শেখ (৩৪) নামের এক যুবককে আটক করে ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ আগস্ট) ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেন।

আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জুম্মাপাড়া এলাকার অধিবাসী।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর ট্যুরিস্ট ভিসায় ভারতে যান আলমগীর। সেখানে সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসলে তারা আলমগীরকে চিহ্নিত করে।

রোববার সন্ধ্যায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ভিসা বাতিল করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।

আলমগীর শেখ ভারতের আগ্রার তাজমহলে ঘুরতে গিয়ে ফেসবুক লাইভে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা (পশ্চিমবাংলা) আমি ফেরত চাই।

বিষয়:ভারত-বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…