চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান বাংলাদেশী রাসেল

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৩:২৪ অপরাহ্ণ ১২, জুন ২০২৩
প্রবাস সংবাদ
A A

কানাডা প্রবাসী রাসেল রুপক কানাডার আলবার্টার আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই পদে তিনিই প্রথম বাংলাদেশী। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।

আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মূলত কানাডা সরকার এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি, স্কলারশিপ, রিচার্স এবং ব্যবসারী অন্তর্ভুক্ত।

রাসেল রুপক আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে বোর্ড অফ গভর্নেন্স এ প্রতিনিধিত্ব করেন এবং সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে প্রোগ্রাম রিভিউ কমিটিরও সদস্য। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ আথাবাচকা’র মাস্টার্স অফ সায়েন্স ইন ইনফর্মেশন সিস্টেম এ অধ্যয়নরত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে থিসিস করছেন। এছাড়াও তিনি ক্যালগেরি ফিশ এন্ড গেম অ্যাসোসিয়েশনের ফান্ডরাইজিং এর চেয়ার হিসেবে দায়িত্বে আছেন।

মানবসেবার প্রত্যয় ,অদম্য সাহস আর মনোবল নিয়ে ২০০২ সালে উন্নত শিক্ষার জন্য তিনি কানাডার নোভাস্কোশিয়া প্রদেশের কেপ ব্রিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সে ভর্তি হন। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি প্রবাসী রাসেল রুপক কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়াও তিনি বাংলাদেশ থেকে আগত নতুন আসা ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন।

কমিউনিটির অব্যাহত সেবার পাশাপাশি ভবিষ্যতে রাসেল রুপক নতুন আসা বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ চালু করতে চান। এক প্রশ্নের জবাবে তিনি মিডিয়া’ কে বললেন-ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব, প্রয়োজন শুধু মনোবলের। ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্য তিনি বললেন জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই, সেই সাথে মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার ও দেশের সেবায় এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য রাসেল রুপক বাংলাদেশের মাদারীপুরের চরমুগরিয়াতে জন্ম গ্রহণ করেন। তিনি বর্তমানে কানাডার ক্যালগেরিতে বসবাসরত এবং এনার্জি সেক্টরে অয়েল এন্ড গ্যাস টেকনিক্যাল লিড হিসেবে কাজ করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাচেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT