মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশীরা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন: বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নাই, দেশে জঙ্গিবাদের কোন স্থান নেই।
রোববার (৬ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রোববার সকালে এয়ারপোর্টের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালু হবে। কৃষিপণ্য রপ্তানি সহজ হবে।
সম্প্রতি মালয়েশিয়ায় কিছু বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাদের কেউই জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নাই, দেশে জঙ্গিবাদের কোন স্থান নেই।
উল্লেখ্য, ২৭ জুন মালয়েশিয়ায় উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য প্রকাশিত হয়।





