চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে শান্তি রক্ষায় মোতায়েন হতে পারে বাংলাদেশি-সৌদি সেনা: এনবিসি নিউজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাফার জোন করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাফার জোন করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে কোনো শান্তি চুক্তি হলে দেশ দুটির মধ্যে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হতে পারে ।  আর এই বাফার জোনের বা নিরাপত্তা অঞ্চলের পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। আর বাড়তি নিরাপত্তার জন্য সেখানে সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো ন্যাটো সদস্যভুক্ত দেশের বাইরের এক বা একাধিক দেশ থেকে সেনা পাঠানো হতে পারে। 

শুক্রবার ৫ সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য পরিকল্পিত এই বাফার অঞ্চলটি হবে একটি বৃহৎ সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল এবং এটি রক্ষার জন্য সৌদি আরব বা বাংলাদেশের মতো এক বা একাধিক ন্যাটো বর্হিভূত দেশের সৈন্য মোতায়েন করা হতে পারে।

এনবিসি নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার পর যুদ্ধ বন্ধ করতে না পারায় হতাশ হয়ে পড়েছেন। কারণ ট্রাম্প গত মাসে আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনে ইউক্রেন ইস্যুতে  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধ বা শেষ করার জন্য কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। এছাড়াও মস্কোর সঙ্গে আর কোনো বৈঠকে সম্মত হওয়ার কোন প্রকাশ্য লক্ষণ দেখা যায়নি।

এনবিসি আরও জানিয়েছে, রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি। আর রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস সাড়া দেয়নি।

ট্যাগ: ইউক্রেন-রাশিয়াবাফার জোনবাংলাদেশি সৈন্যমার্কিন যুক্তরাষ্ট্রসৌদি আরবীয় সেনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি ১, ২০২৬

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি ১, ২০২৬
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT