ক্রিকেট

আফগানদের ইতিহাস গড়া জয়ে রশিদের রেকর্ড

আফগান ক্রিকেটার রশিদ খান জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান ক্রিকেটার রশিদ খান জয় উদযাপন করছেন, তিনি আফগানিস্তানের জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রূপকথারকে বাস্তবতায় পরিণত করে টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠে তাক লাগিয়েছে আফগানিস্তান। বল হাতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয়ে গুরুত্বপূর্ণ চরিত্র রশিদ খান। আফগান তারকা নিজেকে অনন্য এক উচ্চতায় নিলেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন দ্রুততম ১৫০ উইকেট শিকারি বোলার তিনি।

সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়া ম্যাচে আফগানিস্তান অধিনায়ক খেলতে নেমেছিলেন ৯২তম ম্যাচ। ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ৪ উইকেট। তাতে গড়েন নতুন রেকর্ড। টি-টুয়েন্টিতে সবচেয়ে কম ম্যাচ খেলে ১৫০ উইকেটের দেখা পেয়েছেন। দারুণ উপলক্ষে নিজের অর্জনকেও করেছেন সমৃদ্ধ।

নিউজিল্যান্ডের টিম সাউদি ১১৮তম ম্যাচে ১৫০ উইকেটের মুখ দেখেছিলেন। তার চেয়ে ২৬ ম্যাচ কম খেলে রশিদ কীর্তি গড়লেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এক সুতোয় গাঁথার কাজটা চমৎকারভাবে সেরে ফেলা রশিদের দলের সেমিফাইনালে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

বিষয়:আফগানিস্তান২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ২৪ রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…