চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ক্যাচ ফেলে অস্বস্তিতে তামিম বাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল জিম্বাবুয়ে। ৬২ রানে হারিয়েছিল ৩ উইকেট। পরে ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা শতাধিক রানের জুটিতে পাল্টা লড়াই শানিয়ে বাংলাদেশকে ফেলেছে অস্বস্তিতে।

এ পর্যন্ত তাদের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান। ফিফটি তুলে নেয়া কাইয়া ১০২ বলে ১০ চারে ৮১ ও রাজা ৭০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৯ রানে ক্রিজে আছেন।

তাসকিনের করা ২৭তম ওভারের শেষ বলে রাজার সহজ ক্যাচ ফেলে দেন তাইজুল। ৪৩ রানে রাজা জীবন পান। সুযোগ কাজে লাগিয়ে তুলে নিয়েছেন ফিফটি। কাইয়াকে নিয়ে স্বাগতিকদের জয়ের আশা টিকিয়ে রেখেছেন।

ম্যাচের ৩৩তম ওভারে শরিফুলের করা প্রথম বলে জীবন পান কাইয়াও। ৬৮ রানে থাকা অবস্থায় থার্ডম্যানে ক্যাচ দিলেও তাসকিন তালুতে নিতে পারেননি। একই ওভারের শেষ ফলে কাইয়ার ফিরতি ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন শরিফুল। বল পায়ে লাগায় তিনি আঘাত পেয়ে খানিকক্ষণ মাঠে শুয়ে থাকেন।

ইনিংসের প্রথম ওভারেই স্বাগতিক লাইনআপে আঘাত হেনেছিলেন মোস্তাফিজুর রহমান। ২ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। কাটার মাস্টারের অফস্টাম্পের বাইরে করা ব্যাক অব লেন্থ ডেলিভারি কভারের উপর দিয়ে মারতে গিয়েছিলেন রেগিস চাকাভা। বল অধিনায়কের ব্যাটের নিচের কানায় লেগে লেগ স্টাম্প উপড়ে ফেলে।

পরের ওভারে আরেক ওপেনার তারিসাই মুসাকান্দাকে ফেরান পেসার শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেন্থ বলটি ঠিক মতো ব্যাটে লাগাতে পারেননি ৪ রান করা মুসাকান্দা। বৃত্তের ভেতর সহজ ক্যাচ নেন মোসাদ্দেক।

Reneta

তৃতীয় উইকেটে কোণঠাসা থেকে দলকে উদ্ধারের প্রাথমিক কাজটা করেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধভেরে। দুই ব্যাটার ৫৫ রান যোগ করেন।

অদ্ভুত রানআউটে মাঠ ছাড়েন মাধভেরে, ভাঙে তৃতীয় উইকেট জুটি। অনসাইডে ফ্লিক করেছিলেন কাইয়া। সহজেই দুজনে দৌড়ে নেন এক রান। বদলি ফিল্ডার তাইজুল প্রথম চেষ্টায় বল ধরতে পারেননি। তাতে আর রান নেয়ার সুযোগ ছিল না। কাইয়া দৌড়ানোর সংকেত না দিলেও অযথাই দৌড় দেন মাধভেরে। বোলিং প্রান্তে তাইজুলের থ্রোয়ে বল পাওয়া মিরাজ ধরে স্টাম্পে লাগান। মাধভেরে ২৭ বলে ২ চারে ১৯ করে ফেরেন।

এদিন টসে হেরে ব্যাট আগে ব্যাট করা বাংলাদেশ লিটন দাস, তামিম ইকবাল, এনামুল হক বিজয় এবং মুশফিকুর রহিমের দারুণ ফিফটিতে ২ উইকেটে তোলে ৩০৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাইয়াতাইজুলমিরাজমোস্তাফিজরাজালিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT