অর্থনীতি

ধ্বংসস্তুপ থেকে আজকের বাংলাদেশ এক অসামান্য অর্জন: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের সম্মেলন কক্ষে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন, একটি গোলাকার টেবিলের চারপাশে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ধ্বংসস্তূপ থেকে আজকের বাংলাদেশের অদম্য অগ্রযাত্রাকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংকের সদর দপ্তরে, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যর ফজলে হাসান আবেদের ওপর প্রকাশিত বই নিয়ে আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের মাত্র ৫ দশকে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়ার গল্প অসাধারণ। বিশ্বব্যাংকের আরেক ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বন বলেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের সবখানে নারীর যে ক্ষমতায়ন তার বীজ বপন করেছেন আবেদের মতো দূরদর্শীরা।

প্রতিবেদক

রিজভী নেওয়াজ

রিজভী নেওয়াজ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…