চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারজানা ১০২, বাংলাদেশ ২২২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয়টিতেও ব্যাট হাতে দুর্দান্ত নিগার সুলতানা জ্যোতির দল। ফারজানা হকের দুরন্ত সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে তারা।

পচেফস্ট্রুমে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক লৌরা উলভার্ডট। ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২২২ রানের সংগ্রহ গড়ে টিম টাইগ্রেস।

টাইগ্রেসদের দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে ৪৮ রান তোলেন তারা। ১২.৪ ওভারে শামীমা ফিরে যান ৩৮ বলে ২৮ রানে। দ্বিতীয় উইকেট জুটিটা অবশ্য খুব একটা বড় হয়নি টাইগ্রেসদের। ১৩ বলে ৮ রান করে দলীয় ৬৩ রানে ফিরে যান গত ম্যাচে ৯১ করা মুর্শিদা হক।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ৫৮ রান তোলেন ফারজানা হক। ৩১.১ ওভারে দলীয় ১২১ রানে জ্যোতি ফিরে যান। ৩৩ বলে ১৩ রান করেন টাইগ্রেস অধিনায়ক।

চতুর্থ উইকেট জুটিতে ৯৩ রান তোলেন ফারজানা ও ফাহিমা খাতুন। ১৬৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফারজানা। ছিল ১১টি চারের মার। ইনিংসের চার বল বাকী থাকতে দলীয় ২১৪ রানে রানআউট হয়ে ফিরে যান ফারজানা। ১৬৭ বলে বলে ১০২ রান। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে ইনিংস শেষ করেন ফাহিমা। ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন ফাহিমা, স্বর্ণা ৩ বলে ৬ রানে।

প্রোটিয়াদের হয়ে মারিজানে ক্যাপ দুটি ও মাসাবাতা ক্ল্যাস এক উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিফারজানাবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT