চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ২০, জুন ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভেজা মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের পর পাকিস্তানকে ৬ রানে হারিয়ে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার হংকংয়ের মং কক মাঠে শিরোপার লড়াইয়ে টিম টাইগ্রেসের প্রতিপক্ষ ভারত।

আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের অবস্থা হয়েছিল শোচনীয়। খেলা শুরু হতে দেরি হয় প্রায় দুই ঘণ্টা। ম্যাচ নেমে আসে ৯ ওভারে। আগে ব্যাটিং বেছে নিয়ে লতা মণ্ডলের বদল পড়ে বিপদে। ফাতিমা সানার উদ্বোধনী ওভারেই ৩ উইকেট পড়ে বাংলাদেশের। ১৬ রানে ৬ উইকেট হারিয়ে দল পড়ে মহাবিপদে।

শুরুর ছয় ব্যাটার ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। অধিনায়ক লতা ও সোবহানা মোস্তারি রানের খাতাই খুলতে পারেননি। টপ ও মিডলঅর্ডারের দুর্দশার দিনে দায়িত্ব কাঁধে তুলে নেন নাহিদা আক্তার। মূল কাজটা বোলিং হলেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ১৬ বলে করেন ২১ রান। রাবেয়া খান ২০ বলে করেন ১০ রান, অপরাজিত থাকেন। সপ্তম উইকেট জুটিতে আসে ৩৭ রান।

সুলতান খাতুন ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে মারেন ছক্কা। বাংলাদেশ নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৫৯ রান।

লক্ষ্যটা সহজ হলেও বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। ৪ ওভারের উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলার পরও সমীকরণ মেলাতে পারেনি। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে থামে তারা।

শেষ ২ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২০ রান। অষ্টম ওভারে মারুফা আক্তার একটি বাউন্ডারি হজম করার পাশাপাশি তুলে নেন একটি উইকেট। দেন ৭ রান। সানজিদা আক্তার মেঘলার করা শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। প্রতি বলেই একটি করে সিঙ্গেলস নিলে বাংলাদেশ পায় ৬ রানের জয়।

Reneta

রাবেয়া খান দুটি, মারুফা আক্তার ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্সে সেরা খেলোয়াড় হয়েছেন নাহিদা।

ভারত-শ্রীলঙ্কার অপর সেমিফাইনাল মাঠে গড়ায়নি বৃষ্টিতে। গ্রুপপর্বে রানরেটে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। গতকাল মঙ্গলবার দুটি সেমিফাইনালই হওয়ার কথা ছিল। হতে দেয়নি আবহাওয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবাংলাদেশবাংলাদেশ নারী ক্রিকেট দলভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেশ গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT