জনপদ

ভবন বিনির্মাণে তুরস্কে শ্রমিক পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, চারপাশে সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাবে বাংলাদেশ। তুরস্কের সঙ্গে আলোচনায় বাড়িঘর পুর্ননির্মাণে শ্রমিক পাঠানোর আগ্রহের কথা জানিয়েছেন মন্ত্রী। তারা বলছেন, তারা বিষয়টি দেখছেন।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি সকালে সিলেটে ‘বাংলাদেশে প্রাণী সম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, তুরষ্কে ভূমিকম্প পরবর্তী বাংলাদেশি উদ্ধারকারী দল প্রেরণের প্রশংসা করেছে তারা। যথাসময়ে উদ্ধারকারীদল পৌঁছেছে।

এর আগে সিলেট নগরীর জিন্দাবাজারে একটি হোটেলের হলরুমে আয়োজিত মিডিয়া ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. এমদাদুল হক তালুকদার।

বিষয়:তুরস্কের ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…