সীমান্ত সুরক্ষায় আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখবে বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, সার্বভৌম দেশ হিসেবে নিজেদের স্বার্থেই সীমান্তের ওপরে যাদের নিয়ন্ত্রণ থাকবে তাদের সঙ্গেই যোগাযোগ রাখবে ঢাকা। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সোমবার রাতে ফোনে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রী।







