ক্রিকেট

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ফিরলেন লিটন

বাংলাদেশ ক্রিকেটার লিটন ও সাকিবের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার লিটন ও সাকিব ম্যাচে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এক ম্যাচ বাকী থাকতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষটিতে নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। লিটন দাসকে ফিরিয়ে হারের বৃত্ত থেকে বের হওয়ার লড়াইয়ে টসে জিতে আগে বল করবে টিম টাইগার্স।

প্রেইরি ভিউতে বাংলাদেশ সময় রাত ৯টায় গড়াবে লড়াই। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। মিডলঅর্ডার ব্যাটার জাকের আলি অনিকের জায়গায় দলে ফিরেছেন লিটন দাস। আর শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে দলে নেয়া হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে ট্রাভেলিং রিজার্ভে থাকা হাসান মাহমুদকে।

সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরে যায় টিম টাইগার্স। দ্বিতীয়টিতে বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় ৬ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

বিষয়:বাংলাদেশযুক্তরাষ্ট্রশান্তহোয়াইটওয়াশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…