চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেসিকেই’ সমস্যা বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টিগা টেস্টের আগে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ব্যাটারদের সমস্যা টেকনিকে। সেন্ট লুসিয়া টেস্টে এসে বোলারদেরও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। টপ অর্ডারের ব্যর্থতা, সেশন ধরে এগোনোসহ সব সমস্যা ছাপিয়ে সাকিবদের সমস্যা মূলত ‘মূলেই’।

বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ইতিহাস পেরিয়েছে দীর্ঘপথ। এখনও ব্যাটিং হুড়মুড়িয়ে ভেঙে পড়া, বোলিংয়ে ধুঁকতে থাকা, ঠিক সময়ে রিভিউ না নেয়া, নড়বড়ে ফিল্ডিং, এমনকি টেস্ট খেলার মানসিকতাও সেই পুরনো ধারার রয়ে গেছে। অগোছালো বোলিং, বালিরবাধের মতো টপ ও মিডল অর্ডার— সব মিলিয়ে টেস্টে অবস্থা এক কথায় করুণ! প্রতিটা সিরিজ বা ম্যাচ শেষে তাই থাকে বিস্তর আক্ষেপের তালিকা।

সবশেষ সেন্ট লুসিয়াতেও চলছে হতাশা, ক্ষণে ক্ষণে জন্মাচ্ছে আক্ষেপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ কিছুর আভাস দিয়ে বোলারদের দায়হীন বোলিংয়ে ম্যাচের লাগাম এখন অনেকটাই নাগালের বাইরে। প্রথম ইনিংসে বাংলাদেশের তোলা ২৩৪ রানের জবাবে ১৩২ তুলতেই ৪ উইকেট হারায় উইন্ডিজ। পরিষ্কারভাবেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু হতাশায় পুড়িয়েছেন টাইগার বোলাররা।

Banglabid

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বোলারদের সেই হতাশা ছুঁয়ে গেছে ডমিঙ্গোকে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে গোছালো বোলিং করার পর খেই হারানো বোলিংয়ে হতাশ সাউথ আফ্রিকান কোচ।

‘গল্পটা টেস্ট ক্রিকেটের মতোই, একটা সেশন ভালো গেছে আমাদের, আরেকটা খুবই বাজে। ছেলেরা হয়তো অধৈর্য হয়ে গিয়েছিল। যথেষ্ট পরিমাণে আঁটসাঁট বোলিং করে ওদেরকে চাপে ফেলতে পারিনি, যেটা পেরেছিলাম প্রথম সেশনে। খুবই হতাশার এটি।’

কোচের হতাশা আক্ষেপে পরিণত হয়েছে বোলারদের ‘বেসিক’ কিছু ভুল দেখে। তিনি চান ডট বল করে প্রতিপক্ষকে চাপে ফেলতে। রানরেট নিয়ন্ত্রণে রাখতে। উইকেট নেয়ার সেই প্রক্রিয়া থেকেই বোলাররা বারবার বের হয়ে আসছেন। শেষপর্যন্ত ডমিঙ্গো প্রশ্ন তুলেছেন দেশের টেস্ট সংস্কৃতির বর্তমান অবস্থান নিয়েও।

Reneta

‘পুরোপুরি বলা কঠিন। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে। আশি-নব্বইয়ের দশকে তারা বিশ্বের সেরা টেস্ট দল ছিল। দলটি তাই জানে, টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হয়। ওদের আইকনিক অনেক ক্রিকেটার আছে, যারা টেস্ট ম্যাচে ভালো করেছেন। আমাদের টেস্ট ম্যাচ সংস্কৃতি যেখানে থাকা উচিতে এখনও সেখানে নেই।’

টেস্টের পথচলার দীর্ঘ ইতিহাসে বারবার হোঁচট খেয়ে এগিয়েছে বাংলাদেশ। গৌরবের মুহূর্ত এসেছে কমই। হতাশা আর আক্ষেপের ঘটনা ভুরিভুরি। যথেষ্ট পরিমাণ ধৈর্য না ধরে মৌলিক জায়গাগুলোতে ভুল করাই বাংলাদেশকে ডোবাচ্ছে, মনে করেন ডমিঙ্গো।

‘ধৈর্য ধরা, শৃঙ্খলা রাখা, এই প্রক্রিয়াগুলো আমরা জোর দিয়ে বলে যাচ্ছি। কিন্তু যথেষ্ট লম্বা সময় ধরে আমরা তা করতে পারছি না। আমরা এক সেশনে করতে পারি, আরেক সেশনে পারি না। লম্বা সময় চাপ ধরে রাখতে পারছি না।’

‘আমাদের বেশ কজন ক্রিকেটার এখন ফর্ম ও ছন্দ খুঁজে ফিরছে। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় লম্বা সময় ব্যাট করা। ৩০-৪০ রানের ইনিংস অনেক হচ্ছে, দু-একটা ফিফটি হচ্ছে। কিন্তু কাইল মেয়ার্স যেমন ১২০ ছাড়িয়ে যাচ্ছে, তেমন বড় ইনিংস কেউ খেলতে পারছে না। দলের রান ২৩০ আর ৪০০ হওয়ার মধ্যে মূল পার্থক্য এখানেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিঙ্গোবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন কুয়েতের রাষ্ট্রদূতের

পরবর্তী

এমবাপের কাছে সবকিছুর আগে পিএসজি

পরবর্তী
এমবাপে ফুটবল মাঠে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের কাছে সবকিছুর আগে পিএসজি

বিশাল সমুদ্রের উপর নির্মিত আধুনিক সেতু, আকাশের নিচে বিস্তৃত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কাছ থেকে ভারতের প্রিয় নেতার শেখার আছে: অশোক সোয়াইন

সর্বশেষ

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT