চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিকভাবে বেশি ফোকাস থাকা দলই ম্যাচে এগিয়ে যাবে: রিয়াদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে এবার টি-টুয়েন্টি সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। আজ ডমিনিকায় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন প্রতিপক্ষের সঙ্গে তার দলের এগিয়ে থাকা ও জয়ের উপায়।

‘দল হিসেবে আমাদের সিরিজে ভালো করার সুযোগ আছে। বাংলাদেশের জন্য জয়ের চেষ্টাই করবো। ইতিবাচক থাকাই আমাদের লক্ষ্য।’

দুটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথা থাকলেও সফরকারীরা তা পারেনি। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ম্যাচ খেলতে নামা কঠিন কি না- এই প্রশ্নের উত্তর মাহমুদউল্লাহ একটু ভিন্নভাবে দিলেন।

‘আজকে বৃষ্টি পড়ছে। কালকে ভ্রমণ করে আসলাম। সেন্ট লুসিয়ায় একদিন অনুশীলন করেছিলাম। ৪০ মিনিট ফিল্ডিং অনুশীলন করেছি। মানসিকভাবে সেভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। মানসিকভাবে ম্যাচের প্রতি যারা বেশি ফোকাস রাখবে, তারাই ম্যাচে এগিয়ে থাকবে। আমি দলের খেলোয়াড়দের সেটাই বলেছি। এটাই ম্যাচে এগিয়ে থাকার সেরা উপায়।’

২০০৯ সালে সিরিজ খেলতে এসে ওয়েস্ট ইন্ডিজকে তিন ওয়ানডে ম্যাচের সবকটিতে হারিয়ে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ওই সিরিজের প্রথম দুটি খেলা ডমিনিকার এই ভেন্যুতেই হয়েছিল। উইন্ডসর পার্কে যদিও ২০১৮ সালের পর আজ আবারো ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সংস্কার কাজের জন্য পরিবর্তন হয়েছে ভেন্যুর। তাই মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ বছর আগের দুই ওয়ানডে ম্যাচ জয়ের স্মৃতি টানলেও মানিয়ে নেয়ার কথাটা বলতে ভোলেননি।

‘আমি যখন ড্রেসিংরুমে ঢুকলাম তখন সাকিবকে বলছিলাম- এখানে এভাবে খেলে এভাবে জিতেছিলাম। এটা (স্মৃতি) সবসময়ই ভালো অনুভূতি দেয়। তবে একইসাথে এটা অনেক আগের কথা। এখন হয়ত এটা আমাদের জন্য নতুন একটা ভেন্যু। উইকেট ভিন্ন রকমের হলেও হতে পারে। উইকেট ভালো হলে খুবই ভালো। মানিয়ে নেয়ার ক্ষমতা আমাদের থাকতে হবে।’

Reneta

টেস্ট সিরিজ হারের পরও দলের সবাই ইতিবাচক থাকবেন জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘এটা ভিন্ন বলের খেলা। লাল বলের খেলাকে এবার সরিয়ে রেখে টি-টুয়েন্টিতে নজর দিচ্ছি। বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে।’

টি-টুয়েন্টিতে ধারাবাহিক বাংলাদেশ কখনোই নয়। এই ফরম্যাটের ব্যাটিং কীভাবে করতে হয়, তা বুঝতেই দেড় দশক পেরিয়ে গেল। ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের সামর্থ্য সবসময় প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে মাহমুদউল্লাহর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অ্যাওয়ে কন্ডিশনে উন্নতির করার দিকে জোর দিলেন।

‘আমি জিনিসটা দুইভাবে দেখি। হোম কন্ডিশনে আমরা অনেক বেশি ধারাবাহিক। অ্যাওয়ে কন্ডিশনে উন্নতির জায়গার ঘাটতির জায়গা আছে। এখান থেকে বের হতে হবে, স্বীকার করি। বেশ কয়েকজন খেলোয়াড় আছে, যারা এখনো তরুণ ও অনভিজ্ঞ। ওদেরকে সময় দিতে হবে। বিশ্বকাপের আগে সম্ভবত আমরা ১০-১২টি ম্যাচ খেলবো। সুযোগগুলো যদি ওরা পায় এবং কিছু করতে পারে, এটা দলের জন্য ভালো হবে।’

‘মুনিম এখনো দলে থাকার চেষ্টা করছে। বিজয় দলে এসেছে। তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। একইসঙ্গে টিম ম্যানেজমেন্ট এবং আমারও দায়িত্ব তারা যেন পর্যাপ্ত সুযোগ পায়। আমি নিজের জায়গা থেকে চেষ্টা করবো যাতে তারা পর্যাপ্ত সময় পায়।’

মুশফিকুর রহিম সিরিজে না থাককেও সেটিকে ঘাটতি মনে করছেন না বলেই লাল-সবুজের টি-টুয়েন্টি অধিনায়কের কথায় মনে হয়েছে। ভবিষ্যতে তার জায়গায় বাকিদের স্থান করে নেয়ার জন্য তরুণদের তাগিদও দিলেন।

‘মুশফিক আমাদের দলের সেরা খেলোয়াড়। একইসঙ্গে তার স্থানে জায়গা করে নেয়ার এটাই সেরা সুযোগ। দল হিসেবে আমাদের সিরিজে ভালো করার সুযোগ আছে। বাংলাদেশের জন্য জয়ের চেষ্টাই করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিনিকারিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, মুক্তিতে বাধা নেই

জুন ১৬, ২০২৬

ফ্যাসিবাদ ভাইরাসের জীবনী আমাদের ভালো করে পাঠ করা দরকার: তথ্যমন্ত্রী

জুন ১৬, ২০২৬

লেবাননে নতুন করে হামলা হলে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবাসন খাতে গভীর মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ নীতি সহায়তা ও প্রণোদনার বিকল্প নেই

জুন ১৬, ২০২৬

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT