ক্রিকেট

হারা ম্যাচে বাংলাদেশ দলকে জরিমানা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে পরবর্তী ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। মন্থর ওভার রেটের কারণে শাস্তিও জুটেছে সফরকারী দলের। খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশ অধিনায়ক অপরাধ স্বীকার ও শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

রোববার ডমিনিকায় সময়মত বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রতি ইনিংসের জন্য নির্ধারিত সময়ে এক ওভার কম করতে পারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান তুলেছিল উইন্ডিজ। সাকিব আল হাসানের ফিফটির পরও ৩৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি বৃহস্পতিবার, হবে গায়ানায়।

বিষয়:আইসিসি বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…