ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে খেলাধুলা ও শুভেচ্ছা বিনিময় করছে, তাদের জার্সিতে বাংলাদেশের পতাকা ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এ মাসেই বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণাঙ্গ সূচি কয়েকদিন আগে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে পরিবর্তন আনা হয়েছে।

সিরিজটি সামনে রেখে ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। নতুন সূচি অনুযায়ী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডেটি খেলবে দুদল। বাকি দুটি ম্যাচ গড়াবে ২১ ও ২৩ অক্টোবর। আগে দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর হওয়ার কথা ছিল।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। আগে প্রথম টি-টুয়েন্টি ২৬ এবং দ্বিতীয় টি-টুয়েন্টি ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টি-টুয়েন্টি সিরিজ গড়াবে চট্টগ্রামে।

বিষয়:ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…