ক্রিকেট

সাকিবের ফিফটি, ১০০ পেরিয়ে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, ব্যাটিং অবস্থানে, মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল একপ্রান্ত আগলে রেখেছিলেন কিছুক্ষণ। শুরুর তিন ব্যাটারের শুণ্যের পরও বাংলাদেশ আশা দেখছিল এই অভিজ্ঞ ওপেনারকে ঘিরে। তামিমের বিদায়ের পর টপাটপ আরও কয়েকটি উইকেট হারালে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কা জাগে।

তবে সেটি হতে দেননি অধিনায়ক সাকিব আল হাসান। একাই লড়াই করে গেছেন অ্যান্টিগার ২২ গজে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ পেসাররা কন্ডিশন কাজে লাগিয়ে দারুণ সফল।

৮১ রানে ৮ উইকেট হারানোর পর ইবাদত হোসেনকে নিয়ে লড়ছেন সাকিব। ৬৪ বলে তুলে নেন ফিফটি। ১০০ পেরিয়েছে বাংলাদেশের সংগ্রহ।

৭৬ রানে ৬ উইকেট নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। লাঞ্চ বিরতির পর সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ (২) ও মোস্তাফিজুর রহমান (০)।

বিষয়:অ্যান্টিগাপ্রথম টেস্টলিড স্পোর্টসসাকিব আল হাসান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…