চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বাংলাদেশ ওয়ারকোর্স স্মারকগ্রন্থ ‘মুর্তির ৬১ মুক্তির ৭১’র মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০২২
বাংলাদেশ
A A
প্রথম বাংলাদেশ ওয়ারকোর্স স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশ ওয়ারকোর্স স্মারকগ্রন্থ ‘মুর্তির ৬১ মুক্তির ৭১’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ জুলাই ঢাকার আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে ‘মুর্তির ৬১ মুক্তির ৭১’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে অংশগ্রহণকারী কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

শনিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী তথ্য অফিসার ওয়াজির উদ্দিন আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন সেক্টরে ট্রেনিং প্রাপ্ত দক্ষ সামরিক অফিসার তৈরী করার জন্য ভারতে অবস্থানকারী বাঙালী তরুণদের বাছাই করে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে ৬১ জন ক্যাডেট নির্বাচন করা হয়। এই কোর্সটির নাম দেওয়া হয় প্রথম বাংলাদেশ ওয়ারকোর্স। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র শেখ কামাল এই ৬১ জনের সাথে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি থেকে ৪০ মাইল দূরে মূর্তি নামক ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড স্টেশনে এদের ট্রেনিং শুরু হয় এবং ১৯৭১ সালে ৯ অক্টোবর পাসিং আউট প্যারেডের মাধ্যমে এরা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অফিসার হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে যোগদান করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এ কোর্সের ৬১ জনের মধ্যে মোট ১৭ জন বীরত্বসূচক খেতাব পেয়েছেন।

উল্লেখ্য, পাসিং আউট প্যারেডে তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সুপ্রিম কমান্ডার সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল আতাউল গণি উপস্থিত ছিলেন ।

এ বইটিতে প্রথম বাংলাদেশ ওয়ারকোর্সের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা বর্ণিত হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণমাধ্যম আইন পাসের দাবি বিজেসি’র

পরবর্তী

করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১৩.২২%

পরবর্তী
করোনার রোগীদের জন্য হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১৩.২২%

অটোরিকশা চালকের জবাই করা মরদেহ উদ্ধার 

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT