চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৬০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

১০ ওভারে বিনা উইকেটে ৯১ রান। বড় সংগ্রহের পথ তৈরিই ছিল ভারতের। দুই ওপেনার সাজঘরে ফেরার পর নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। মেয়েদের এশিয়া কাপে ভারতকে হারাতে স্বাগতিকদের করতে হবে ১৬০ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় ভারত। ৯৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর ছন্দ হারায় দলটি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ১৫৯ রান।

রুমানা আহমেদের জোড়া শিকারের পর মনে হচ্ছিল ভারতকে দেড়শর মধ্যেই আটকে দেবে বাংলাদেশ। তবে জেমিয়া রদ্রিগেজের ২৪ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস এনে দেয় লড়াকু সংগ্রহ।

২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছিল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৪ বছর পর আবার মুখোমুখি হয়েছে ভারতের।

নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলেননি এ ম্যাচ। তার জায়গায় মান্ধানা নেতৃত্ব দিচ্ছেন দলকে। এ ওপেনার ৩৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে রান আউট হন। আরেক ওপেনার শেফালি ভার্মা ৪৪ বলে ৫৫ রান করে রুমানার প্রথম শিকারে পরিনত হন। তিন ওভারে ২৭ রানে তিন উইকেট নেন এ লেগি।

আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। অন্যদিকে সবশেষ ম্যাচ মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে স্বাগতিকরা।

Reneta

বাংলাদেশ-ভারত এ পর্যন্ত টি-টুয়েন্টি খেলেছে ১৩টি। ১১ বার জিতেছে ভারত। মুখোমুখি দেখায় সবশেষ দুটি ম্যাচ জিতেছে টিম টাইগ্রেস। কুয়ালালামপুরে ২০১৮ এশিয়া কাপে ভারতকে দু’বার হারায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬

‘শিক্ষার্থীরা অন্যায় কিছু চাইছে না, সরকারের উচিত তাদের কথা শোনা’

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাবাকে হারিয়েও থামেনি পথচলা, রাতে চাকরি করে সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT