চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাশিত জয়ে সিরিজ বাংলাদেশের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:৩৫ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দলের মাঝে শক্তির ব্যবধান অনেক। তবে প্রথম ম্যাচে তা দেখা যায়নি। বাংলাদেশ ৭ রানে জিতলেও সন্তুষ্ট হওয়ার মতো ছিল না খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যবধান গড়তে পেরেছে নুরুল হাসান সোহানের দল। সংযুক্ত আরব আমিরাতকে ৩২ রানে হারিয়ে ২-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ। 

টাইগারদের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাল মেলাতে পারেনি  আমিরাত। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ১৩৭ রান।

ম্যাচে শক্তির পার্থক্য স্পষ্ট হয়। রিজওয়ানের ৩৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস ও বাশিল হামিদের ৪২ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ২৯ রানে ৪ উইকেট হারানোর পর জুটিতে ৯০ রান যোগ করেন তারা।

Banglabid

মোসাদ্দেক হোসেন দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন। আগের ম্যাচে খেলা দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলমাকে রাখা হয় একাদশের বাইরে।

সংক্ষিপ্ত সফরে মরুর দেশে হোয়াইটওয়াশের স্বাদ নিলেও তা অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়ক হবে কিনা সেটিই দেখার।

হারের বৃত্ত থেকে বের হয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সিরিজে প্রথম ম্যাচে বোলিং ও ফিল্ডিং ছিল খুবই বাজে। সেখান থেকে বের হতে পেরেছে বাংলাদেশ। কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে। সাব্বির রহমানের হাতেও তুলে দেয়া হয় বল।

Reneta

ওপেনিংয়ে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ জুটি ধরে রাখে বাংলাদেশ। তাতে মেলে সাফল্য। ২৭ রানের জুটির পর সাব্বির ফিরলেও মিরাজ দেখান দৃঢ়তা। টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি পাননি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে। পেসার সাবির আলির লেগ স্টাম্পের বাইরে পিচ করা বলে বিস্ময়করভাবে আম্পায়ার দেন এলবিডব্লিউ।

৩৭ বলে পাঁচ চারে ৪৬ রান করেন মিরাজ। মেকশিফট ওপেনার ক্রিজে ছিলেন ১৫তম ওভার পর্যন্ত। একটি করে চার-ছয়ে সাব্বির ৯ বলে ১২ রান করে আউট।

লিটন দাস ও আফিফ হোসেনের সঙ্গে ছোট ছোট জুটিতে দলকে টেনে নেন মিরাজ। লিটন ২০ বলে ২৫, আফিফ ১০ বলে ১৮ রান করে আউট হন। মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ২২ বলে ২৭ রান।

ইয়াসির আলি ১৩ বলে ২১ ও অধিনায়ক নুরুল হাসান ১০ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেললে বড় পুঁজিই পায় বাংলাদেশ। দুই অঙ্ক পেরোন সব ব্যাটারই।

আগামীকাল টাইগারদের দেশে ফেরার কথা। ১ অক্টোবর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে দল। সেখান থেকেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ মিশনে যাবেন আফিফ-লিটনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজদুবাইবাংলাদেশ-আরব আমিরাতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT