চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাছাইতে বাংলাদেশের হয়ে যারা খেলবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

থাইল্যান্ডের চোনবুরিতে আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর হতে চলা এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ-২০২৪ এর বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। আসরের জন্য ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে।

বাফুফে ভবনে শুক্রবার সংবাদ সম্মেলনে দল দেয়া হয়। ডিফেন্ডার ইয়াসিন আরাফাত অধিনায়ক হিসেবে থাকছেন। প্রধান কোচের দায়িত্ব সামলাবেন জুলফিকার মাহমুদ মিন্টু। টিম লিডার হিসেবে থাইল্যান্ডে যাবেন ইলিয়াস হোসেন। শেখ জামালে ভিডিও এনালিস্ট হিসেবে কাজ করা আবদুল্লাহ নাসিফ ইসলাম এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে থাকবেন।

প্রতিযোগিতায় ‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের সঙ্গী হয়েছে স্বাগতিক থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্স। ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে লাল-সবুজের দল। ৯ সেপ্টেম্বর লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। ১২ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ফিলিপিন্সের।

আসর সামনে রেখে সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হয়েছে তিন সপ্তাহের ক্যাম্প। প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন ৩৭ জন।

সংবাদ সম্মেলনে কোচ মিন্টু বললেন, ‘আমরা খারাপ আবহাওয়ার জন্য ঘাসের মাঠে প্রস্তুতি নিতে পারিনি। অনুশীলন টার্ফেই করতে হয়েছে। ২২ জুলাই লিগ শেষ হয়েছে। ২০ দিন পর ১০ আগস্ট ট্রেনিং শুরু হয়। মাঝের এই ২০ দিন ফিটনেস লেভেল নষ্ট হয়েছিল। বড় ইনজুরি নাই। টেকনিক্যাল ও টেকটিক্যাল ফিটনেস নিয়ে সবাই কাজ করেছে।’

‘আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক সেশন কাজ করেছি। ফিনিশিং লেভেলে উইকনেস আছে। রাতারাতি এটার সমাধান হবে না। এটা টেকটিক্যাল ব্যাপার। পাওয়ার শটে কোন টেকনিকে বলের সাথে কন্টাক্ট করতে হবে সেটা ইউথ লেভেল ও গ্রাস রুট লেভেলে না শিখে আসলে সমস্যা।’

Reneta

আগামী ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের পথে রওনা দেবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ, শান্ত কুমার রায়, সাকিব আল হাসান।
ডিফেন্ডার: ইয়াসিন আরাফাত (অধিনায়ক), সাব্বির হোসেন, ইসমাইল হোসেন, শাহিন আহম্মাদ, জাহিদ হাসান শান্ত, মাহামুদুল হাসান কিরণ, সবুজ হোসেন, শাকিল হোসেন।
মিডফিল্ডার: আক্কাস আলী, জায়েদ আহমেদ, শহিদুল ইসলাম, মেরাজ হোসেন অপি, মোহাম্মদ সাঈদ।
স্ট্রাইকার: পিয়াশ আহমেদ নোভা, আমির হাকিম বাপ্পি, এনামুল ইসলাম গাজী, জামির উদ্দিন, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, আরমান ফয়সাল আকাশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াসিনএএফসিবাফুফেবাংলাদেশমিঠুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শহীদ জননী জাহানারা ইমামের ৯৭তম জন্মবার্ষিকী আজ

মে ৩, ২০২৬

আর এক জয়েই শিরোপার দেখা পাবে বার্সেলোনা

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: এআই

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT