চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাওয়াদ ১১৩, লঙ্কানদের বিপক্ষে টানা তৃতীয় জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ০৩, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার জাওয়াদ লঙ্কানদের বিপক্ষে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হোসেন ৮২ রানে শ্রীলঙ্কার বিপক্ষে তিন শতাধিক রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। এরপর বল হাতে অনবদ্য যুবা টিম টাইগার্স। লঙ্কানদের দুইশ রানের আগে আটকিয়ে বড় জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ১৪৬ রানে লঙ্কানদের হারিয়ে সিরিজে টানা তৃতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

কলম্বোতে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩৩৬ রানের সংগ্রহ গড়ে। জবাবে নেমে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৩৮.৪ ওভার ব্যাট করে ১৯০ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওপেনার জাওয়াদ আবরার ১১৩ রানের ইনিংস খেলেছেন। ১১৫ বলের ইনিংসটিতে ছিল ১৪টি চার ও তিনটি ছক্কার মার। রিজান হোসেন করেন ৮২ রান। তার ৭৭ বলের ইনিংসে ছিল ৫টি চার ও তিনটি ছক্কার মার।

Banglabid

এছাড়া আব্দুল্লাহ ২৭ বলে ৩২ রান, আজিজুল হাকিম তামিম ৩১ বলে ২৩ রান এবং শেষ দিকে আল ফাহাদ দুটি চার ও এক ছক্কায় ৫ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

লঙ্কান যুবাদের হয়ে রাসিথ নিমসারা ৩ উইকেট নেন। থারুশা নাভোদয়া নেন দুটি উইকেট।

বড় লক্ষ্য তাড়ায় লঙ্কানদের পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতেই স্বাগতিকদেরর উইকেট তুলে নেন আল ফাহাদ ও আজিজুল-সানজিদরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন ভিমাথ দিনসারা। এছাড়া রাসিথ নিমসারা ৩৯ রান এবং চামিকা হীনাতিগালা ৩০ রান করেন।

Reneta

টাইগার যুবাদের মধ্যে আল ফাহাদ তিন উইকেট নেন। সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট। এছাড়া সাইমুন বশির, দেবাশীষ দেবা ও কালাম সিদ্দিকী নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজুলআল ফাহাদজাওয়াদবাংলাদেশ অনূর্ধ্ব-১৯লিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর গ্রেপ্তার

পরবর্তী

চাকরি না দিলেও অনুপ্রেরণার খনি সত্যজিৎ!

পরবর্তী
সত্যজিৎ রায়ের ছবি, বাংলা সংবাদ ও তথ্যচিত্রের মহান ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি না দিলেও অনুপ্রেরণার খনি সত্যজিৎ!

দুজন ধর্মীয় নেতা, একজন মুসলিম ধর্মগুরু, শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু, ধর্ম উপদেষ্টার শোক

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT