চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

‘এ’ দলের সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০৪, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সেই সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশে পৌঁছেছে কিউই দল। সিরিজকে সামনে রেখে আগেই দল দিয়েছিল বিসিবি, তবে নেতৃত্বে কে থাকছেন সেটি তখনো ছিল অজানা। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হোসেন সোহান।

সিলেটে রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত, নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে এগিয়ে নিতে পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে।’

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ও ৭ মে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পাশের আউটার মাঠে ১০ মে খেলবে শেষ ম্যাচ। সিলেট ও ঢাকা মিলিয়ে এরপর আছে দুটি চারদিনের ম্যাচও।

সোমবার থেকে শুরু এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবাদতনিউজিল্যান্ড ‘এ’ দলবাংলাদেশ ‘এ’ দললিড স্পোর্টসসিলেটসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT