চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দেশে আরও দুটি কনস্যুলেট খুলবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, দুই দেশে কনস্যুলেটের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ তার কূটনৈতিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে একটি হাইকমিশন এবং মালয়েশিয়ার জোহর বাহরুতে কনস্যুলেট চালু করতে যাচ্ছে। বিভিন্ন দেশে আরও ছয়টি নতুন দূতাবাস ও কনস্যুলেট স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আজ সোমবার (৪ আগস্ট) বাসস এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আর্থিক অনুমোদন পেয়েছি এবং আগামী তিন মাসের মধ্যেই দুটি মিশনের কার্যক্রম শুরু হবে এবং মিশন দুটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তুতি চলছে।

উপদেষ্টা তৌহিদ আরও জানান, মালয়েশিয়ার পেনাং-এ আরও একটি কনস্যুলেট স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে করে ওই অঞ্চলের বিশাল অভিবাসী কর্মীদের আরও ভালোভাবে সেবা দেওয়া যায়। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন দেশে আরও ছয়টি নতুন দূতাবাস ও কনস্যুলেট স্থাপনের অনুমোদন দিয়েছে, তবে এসব মিশনের জন্য অর্থ বিভাগ থেকে এখনো অর্থ বরাদ্দ করা হয়নি।

তিনি বলেন, এর আগে অর্থ বিভাগের অনুমোদন ছিল না। আমরা প্রস্তাবগুলো পুনরায় জমা দিয়েছি। একসাথে ছয়টি চালু করা সম্ভব নাও হতে পারে। তবে আমরা আশা করি, সবচেয়ে জরুরি মিশনগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রস্তাবিত নতুন মিশগুলোর মধ্যে চীনের গুয়াংজুতে একটি কনস্যুলেট এবং আয়ারল্যান্ডে একটি পূর্ণাঙ্গ দূতাবাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এসব স্থানের কৌশলগত, অর্থনৈতিক ও প্রবাসী প্রাসঙ্গিকতা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ দুটি মিশনের দ্রুত অনুমোদন দেওয়ার জন্য আমরা অর্থ উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করব, যাতে আগামী বছরের মধ্যেই এগুলো চালু করা সম্ভব হয়। বাকি মিশনগুলো বাজেট অনুমোদনের ওপর নির্ভর করে ধাপে ধাপে চালু করা যেতে পারে।

Reneta

এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের কৌশলগত পদক্ষেপের অংশ, যার লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা অভিবাসী কর্মীদের জন্য কনস্যুলার সেবা উন্নত করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌহিদ হোসেনপররাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT