চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংযুক্ত আরব আমিরাতের সাথে ঈদে মিলাদুন্নবী পালন করবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
আকাশে চাঁদ ও তারার মাঝে মসজিদের সুউচ্চ মিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২৩ আগস্ট) রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি বলে রোববার (২৪ আগস্ট) ঘোষণা করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। একই সাথে বাংলাদেশের আকাশেও চাঁদ দেখা যায়নি। এর ফলে চলতি হিজরি ১৪৪৭ সনের সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সোমবার (২৫ আগস্ট) থেকে ইসলামিক বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়াল শুরু হবে।

সংবাদমাধ্যম খালিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১২ রবিউল আউয়াল অর্থাৎ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতসহ বাংলাদেশেও নবীজির (সা.) জন্মদিন পালিত হবে।

এবার দুর্লভভাবে এ বছর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একই দিনে রবিউল আউয়াল মাস শুরু করছে না। সৌদিতে মাস শুরু হয়েছে রোববার (২৪ আগস্ট) থেকে, আর আমিরাতে শুরু হচ্ছে সোমবার (২৫ আগস্ট) থেকে।

রোববার (২৪ আগস্ট) রবিউল আউয়াল শুরু হওয়া দেশগুলো, ইরাক, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত,ফিলিস্তিন, মিসর, তিউনিসিয়া।

সোমবার (২৫ আগস্ট) রবিউল আউয়াল শুরু হওয়া দেশগুলো,ইন্দোনেশিয়া,মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া।

Reneta

আমিরাতের জ্যোতির্বৈজ্ঞান কেন্দ্র জানিয়েছে, শনিবার আরব অঞ্চলে খালি চোখে, দূরবীন কিংবা অতি শক্তিশালী জ্যোতির্বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়েও চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে রোববার (২৪ আগস্ট) আরব বিশ্বের অধিকাংশ দেশেই খালি চোখে সহজে চাঁদ দেখা সম্ভব হয়েছে।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) আল-খাতিম জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের একটি দল ধুলোমাখা ও আংশিক মেঘলা আবহাওয়া সত্ত্বেও সফর মাসের শেষ চাঁদটির ছবি ধারণ করতে সক্ষম হয়।

রবিউল আউয়ালের চাঁদ দেখার বিষয়টি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসের ১২ তারিখে পালিত হয় হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন (ঈদে মিলাদুন্নবী), যা সংযুক্ত আরব আমিরাতসহ বহু দেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়।

সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সরকারি ছুটি হতে পারে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দেশটির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর ভিত্তি করে তৈরি। প্রতি মাসের ২৯ তারিখে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি বৈঠক করে এবং নতুন মাস শুরুর ঘোষণা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে মিলাদুন্নবীবাংলাদেশসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT