চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর যুক্তরাষ্ট্রের মেয়েদের হারিয়ে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। প্রথমবার আয়োজিত মেয়েদের আসরটিতে তিনে তিন দান জিতে ৬ পয়েন্টের সবটা তুলে সুপার সিক্সে গেলেন দিশা-প্রত্যাশা-স্বর্ণারা। গীতিকা-স্নিগ্ধাদের দেয়া ছোট লক্ষ্য সহজে টপকে গেছে লাল-সবুজের দল।

বুধবার বেনোনিতে টসে জিতে আগে ব্যাটে নামে মার্কিন মেয়েরা, নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান তুলতে পারে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় ছোঁয় টিম জুনিয়র টাইগ্রেস।

সুপার সিক্সে এ-গ্রুপের শীর্ষের বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ জানুয়ারি। প্রতিপক্ষ হতে পারে ডি-গ্রুপের রানার্সআপ দল, যে অবস্থানের জন্য লড়ছে ভারত-সাউথ আফ্রিকা ও আরব আমিরাত।

বাংলাদেশের প্রথম সাফল্য আসে চতুর্থ ওভারে, পেসার দিশা বিশ্বাসের বলে। ওপেনার লাসিয়া মুল্লাপুডিকে ৫ রানে ফেরান টাইগ্রেস কাপ্তান। প্রথম ১০ ওভারে ৩.৬০ গড়ে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান তুলতে পারে মার্কিনবাহিনী।

১৫তম ওভারের দ্বিতীয় বলে ২০ রানে ব্যাটে থাকা ওপেনার দিশা ধীনগ্রাকে রান আউটে ফেরান গত ম্যাচে ঝড়গতির ফিফটি তোলা স্বর্ণা আক্তার। পরের বলে স্নিগ্ধা পালকে বোল্ড করেন দিশা। সর্বোচ্চ ২৬ রান আসে স্নিগ্ধার ব্যাটে।

অধিনায়ক দিশা ১৩ রানে নেন ২টি উইকেট। ৪ ওভারের স্পেলে একটি মেডেনও রয়েছে তার। মারুফা আক্তার ১৭ রানে একটি উইকেট নেন। রাবেয়া খান ৪ ওভারে দেন ১৪ রান।

Reneta

লো স্কোরিং ম্যাচে জয়ের লক্ষ্যে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। চতুর্থ ওভারে ওপেনার সুমাইয়া আক্তারের উইকেট তুলে নেন স্নিগ্ধা পাল। আগের ম্যাচে ফিফটি করা আফিয়া প্রত্যাশা ফেরেন পরের ওভারেই। তার ব্যাটে আসে মাত্র ৮ রান।

তৃতীয় উইকেট জুটিতে দিলারা আক্তার ও স্বর্ণা আক্তারের ব্যাটে আসে ৩৮ রান। নবম ওভারে স্বর্ণা ১৪ বলে ২২ রান করে সাজঘরে ফিরলে ছন্দপতন ঘটে দিলারার ব্যাটেও। পরের ওভারে তিনি ফেরেন ১৭ রানে। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৬৫ রান।

শেষ ৩ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৬ রান। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ৪ মারেন মিষ্টি সাহা। তৃতীয় বলে এক এবং চতুর্থ বলে ওয়াইড হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। রাবেয়া খান ১৮ এবং মিষ্টি সাহা ১৪ রানে অপরাজিত থাকেন।

৪ ওভার ১৫ রানে একটি মেডেনসহ ২ উইকেট নেন আদিতীবা। স্নিগ্ধা, ভূমিকা এবং সাই তানমায়ী নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশমার্কিন যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী

মার্চ ১৫, ২০২৬

সিনেমা মুক্তির ১৮ বছর পরেও সেই সিনেমার পারিশ্রমিক পাচ্ছেন অনিল

মার্চ ১৫, ২০২৬

‘সরাসরি কপালে গুলি করব’, মৃত্যুর হুমকি পেলেন বাদশা!

মার্চ ১৫, ২০২৬

সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬

রাজধানীর অনেক ফিলিং স্টেশন বেশিরভাগ সময় বন্ধ

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT