চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১০, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনদিনের প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে দলীয় ২ রানেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় সফরকারীরা। তবে সেই চাপ ভালোভাবেই সামাল দিয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। দারুণ ব্যাটিংয়ে অর্ধশতকও তুলে নিয়েছেন তামিম। এই দুই ব্যাটারের প্রতিরোধে লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা।

শুক্রবার অ্যান্টিগায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দিনে লাঞ্চের আগ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে টাইগাররা।

১২ চারে ১১২ বলে ৭৫ রান করে অপরাজিত আছেন তামিম। ক্রিজের অপর প্রান্তে শান্ত ব্যাট করছেন ৪৫ রানে।

Banglabid

ইনিংসের দ্বিতীয় ওভারে জেরেমি লুইসের বলে টেভিন ইমলাচকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। ৬ বল খেললেও কোনো রান করতে পারেননি ডানহাতি এই ওপেনার। জয় ফেরার পর নাজমুল হাসান শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম ইকবাল।

তিন নম্বরে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন শান্ত। আরেক ওপেনার তামিমও খানিকটা আক্রমণাত্বক ছিলেন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেখেশুনে ব্যাটিং করতে থাকেন দুজনই।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়তামিমলিড স্পোর্টসশান্তসিডব্লিউআই
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT