চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০০তম ওয়ানডেতে ইবাদতের অভিষেক, আগে ব্যাটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

হারারেতে টসে হেরেই চলেছে বাংলাদেশ। টসের মতো হারতে হচ্ছে ম্যাচেও। সিরিজের শেষ ওয়ানডেতেও টস ভাগ্য হাসেনি তামিম ইকবালের। এ ম্যাচেও পরে বল করতে হচ্ছে তার দলকে। অন্যদিকে, অধিনায়ক রেগিস চাকাভার পরিবর্তে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা।

টাইগার একাদশে এসেছে দুটি পরিবর্তন। চোট কাটিয়ে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। সুযোগ পেয়েছেন সিরিজের মাঝ পথে উড়ে যাওয়া ইবাদত হোসেন, ওয়ানডেতে অভিষেক হল তার। লাল-সবুজদের ১৩৯তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে অভিষিক্ত হলেন এ পেসার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের লড়াইয়ে প্রথম দুটিতে হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে সফরকারীরা। বুধবার নিজেদের ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা। যেখানে ১৪৩ জয়ের বিপরীতে হার ২৪৯টিতে, বাকিগুলোয় ফল আসেনি। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য!

আগেরদিনের একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

প্রথম ওয়ানডেতে লিটন-মোস্তাফিজ চোটে ছিটকে যাওয়ায় দেশ থেকে উড়িয়ে আনা হয় নাঈম শেখ ও ইবাদত হোসেনকে। নাঈম একাদশে সুযোগ না পেলেও প্রথমবার ওয়ানডে খেলতে নামলেন পেসার ইবাদত। গত ম্যাচের মতো স্পিন আক্রমণে থাকছে তাইজুল-মিরাজ জুটি।

প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের ৩০৪ ও ২৯১ রানের বিশাল লক্ষ্য দিয়েও আটকে রাখা যায়নি। দুই ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজে উড়ছেন সিকান্দার রাজা। শেষ ম্যাচেও বাংলাদেশের বোলারদের মাথাব্যথার কারণ তিনিই। সিরিজে ২-০তে এগিয়ে স্বাগতিক দল।

Reneta

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদততামিমমোস্তাফিজরাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT