চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবর্ণ ব্যাটিংয়ের দিনে শুধু হৃদয় লড়লেন, সিরিজে পিছিয়ে শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, সিরিজে পিছিয়ে থাকা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছিল আয়ারল্যান্ড। চ্যালেঞ্জিং সংগ্রহ সামনে রেখে যেন ব্যাটিং ভুলে যায় টিম টাইগার্স। শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলটির বোলারদের অসহায় আত্মসমর্পণ করেছে লিটন দাসরা। আশা-যাওয়ার মিছিলে লড়েছেন কেবল তাওহীদ হৃদয়। ৮৩ রানের অপরাজিত ইনিংস খেললেও আইরিশদের কাছে হার এড়াতে পারেনি স্বাগতিক দল। ৩৯ রানে জিতে ১-০তে সিরিজে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ গড়ে পল স্টার্লিংয়ের দল। জবাবে নেমে ৯ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

রানতাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। পঞ্চম উইকেটে দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। দলীয় ৬৬ রানে জাকের ফিরলে জুটি ভাঙে।

Banglabid

পরে ৮ রান যোগ করতে গিয়ে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৭৪ রানে ৮ উইকেট হারানোর পর শরিফুলকে নিয়ে ৩৪ বলে ক্যারিয়ারের পঞ্চম টি-টুয়েন্টি ফিফটি করেন হৃদয়। নবম উইকেটে যোগ করেন আরও ৪৮ রান। ১৩ বলে ১২ রান করে আউট হন শরিফুল।

এরপর মোস্তাফিজকে নিয়ে ইনিংস শেষ করেন হৃদয়। ৭ চার ও ৩ ছক্কায় ৫০ বলে ৮৩ রানের ইনিংস খেলেন হৃদয়। ব্যাটারদের মধ্যে হৃদয় ও শরিফুল ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল জাকের আলি। ১৬ বলে ২০ রান করেন। বাকিদের কেউ ৬ রানের বেশি করতে পারেননি।

আইরিশ বোলারদের মধ্যে ম্যাথিউ হামফ্রেয়াস ৪ উইকেট নেন। বেরি ম্যাকার্থি নেন ৩ উইকেট এবং মার্ক অ্যাডাইর উইকেট নেন ২টি।

Reneta

এর আগে ব্যাটে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় আইরিশরা। স্কোরবোর্ডে ৪০ রান যোগ করেন স্টার্লিং ও টিম টেক্টর। তানজিম সাকিবের বলে প্রথম উইকেটের পতন ঘটে সফরকারীদের। ৪ চারে ১৮ বলে ২১ রান করে আউট হন স্টার্লিং।

৭১ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। রিশাদ হোসেনের বলে সাজঘরে ফেরেন টিম টেক্টর, ৬ চারে ১৯ বলে ৩২ রান করেন। দলীয় ১০৫ রানে লোরকান টাকার ফেরেন। ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ১৮ রান করে শরিফুল ইসলামের শিকার হন।

চতুর্থ উইকেটে ২৯ বলে ৪৪ রান যোগ করেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফের। ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২৪ রান করে তানজিম সাকিবের বলে আউট হন কার্টিস ক্যাম্ফের। পরে জর্জ ডকরেলকে নিয়ে ৩২ রান যোগ করে ইনিংসে শেষ করেন টেক্টর। ক্যারিয়ারের সপ্তম ফিফটির দেখা পান। ১ চার ও ৫ ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন। ডকরেল অপরাজিত থাকেন ১২ রানে।

টাইগারদের হয়ে ২টি উইকেট পেয়েছেন তানজিম সাকিব। ১টি করে উইকেট নেন রিশাদ ও শরিফুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডচট্টগ্রামটি-টুয়েন্টিবাংলাদেশলিটনলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT