চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে টিকে থাকল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটি হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে জুনিয়র টিম টাইগ্রেস। লঙ্কান মেয়েদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে টিকে থাকল বাংলাদেশ।

কলম্বোতে বুধবার আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। রানতাড়ায় নেমে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। ৬ উইকেটে লাল-সবুজের দল করে ১১৩ রান। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকল শ্রীলঙ্কা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

টসে জিতে ব্যাটে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। ভালো কোনো জুটি গড়তে পারেনি তারা। শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটিতে একশ পার করে দলটি। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আনিসা আক্তার সুবহা। নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম নেন একটি করে উইকেট।

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলে দুই উইকেট হারায় লাল-সবুজ দল। পরপর ফেরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। চাপ সামলে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ইসলাম ও ফাহমিদা ছোঁয়া। ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে ভাঙে জুটি। লড়তে থাকেন ফাহমিদা। ৩৮ রান করে ফেরেন তিনি।

এরপর অধিনায়ক সুমাইয়া আক্তার আউট হন ১৪ রানে এবং সাদিয়া আক্তার ফিরে যান ১ রান করে। অপরাজিত থেকে আফিয়া আশিমার ২৬ রান ও জান্নাতুল মাওয়ার ৪ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ইভাটি-টুয়েন্টিবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসুমাইয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের ডাগআউটের দায়িত্ব নিলেন ফন বোমেল

জুলাই ২৫, ২০২৬

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

জুলাই ২৫, ২০২৬

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT