ক্রিকেট

আমরা ৩০ রান কম করেছি: জ্যোতি

নিগার সুলতানা মিরপুরে মিডিয়ার মুখোমুখি সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে মিডিয়ার মুখোমুখি নিগার সুলতানা, তিনি একটি প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা আশা দেখিয়েছিল বড় সংগ্রহের। ১ উইকেট হারিয়ে ফিফটি পেরিয়ে যাওয়া বাংলাদেশের মেয়েরা ৪৭ রানে শেষের ৯ উইকেট হারিয়ে অলআউট মোটে একশতে। সহজ লক্ষ্য অনায়াসে টপকে গেছে শ্রীলঙ্কা। কলম্বোয় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক নারী দলটি। শুক্রবার ম্যাচ এখন অলিখিত ফাইনাল।

প্রথম ম্যাচে দারুণ খেলে জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের হাতছানি নিয়ে খেলতে নেমে ভালো শুরু এনে দেন শামীমা সুলতানা ও রুবাইয়া হায়দার। জুটিতে করেন ২৮ রান। পরের জুটিতে আসে আরও ২৫ রান। তারপর শুরু হয় আসা-যাওয়ার পালা। ৯ বল আগেই টিম টাইগ্রেস গুটিয়ে যায় ১০০ রানে। ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা।

খেলা শেষে ব্যাটারদের দুষলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘বোলাররা খারাপ করেনি। আমরা ব্যাটাররা ভালো করতে পারিনি। ৩০ রান কম করেছি। ভালো উইকেটে শুরুও ভালো হয়েছিল। দ্রুত উইকেট হারিয়ে ফেলায় প্রত্যাশিত সংগ্রহ পাইনি।’

বিষয়:কলম্বো টিম টাইগ্রেস নিগার সুলতানা বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…