চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে ৯ গোল দিয়েও যে কারণে হতাশ বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ কোচের প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে সেটা বেশ পরিষ্কারও। বসুন্ধরা কিংস অ্যারেনায় মেয়েরা যেদিকে দৌড়ে যাচ্ছিলেন, সেটা বোঝা যাচ্ছিল ঘাসে পায়ের গভীর ছাপ দেখেই, কারণ মাঠ হয়ে উঠেছিল কর্দমাক্ত ও ভারী। তাতে লাল-সবুজদের কয়েকজন ভালো করলেও অনেকেরই স্বাভাবিক পারফরম্যান্স দেখেননি বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। তার মতে, অভাব ছিল ফিনিশিংয়েরও।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার লঙ্কান মেয়েদের বিপক্ষে ৯-১ গোলের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। লাল-সবুজের হয়ে হ্যাটট্রিক করেছেন সাগরিকা। মুনকি আক্তারের জোড়া গোলের সঙ্গে জালের দেখা পান স্বপ্ন রাণী, শিখা, শান্তি ও রূপা আক্তার।

ম্যাচ শেষে বাটলারের কাছে আসে এমন জয়ের পর কতটা খুশি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাটলার মাঠের কন্ডিশন নিয়েও হতাশা প্রকাশ করেন। তার মতে মাঠের কন্ডিশন স্বাভাবিক হলে হতে পারতো আরও গোল। শেষদিকে গোল হজম নিয়েও হতাশ তিনি।

৫৮ বর্ষী ইংলিশ কোচ বলেছেন, ‘প্রথমত, গতিময় এবং আক্রমণাত্মক খেলার জন্য কন্ডিশন কঠিন ছিল। আমি কেবলই অনুভব করছি, আমরা একটু বেশিই সুযোগ নষ্ট করেছি এবং আমি অল্প কয়েকজনকে খেলার সুযোগ দিতে পেরেছি। আমার দৃষ্টিতে কেউ খুবই ভালো করেছে, অন্যরা হয়তো অতটা ভালো ছিল না। সাগরিকা ছিল দারুণ, নবীরন দৃঢ় মানসিকতার, শিখাও ভালো করেছে।’

‘আসলে, এদের মধ্যে অনেকে দীর্ঘসময় খেলেনি। তবে ভেবেছিলাম, ফিনিশিংয়ে আমরা আরও বেশি কার্যকর হবো, কিন্তু মাঠের পরিস্থিতি আমাদের সাহায্যে আসেনি। মাঠ খুবই ভারী ছিল। অবশ্যই, এটা কারো দোষ নয়। কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল। মাঠ যেমন ছিল, সেটাই বললাম আরকি। কিন্তু আমরা ৯ গোল করেছি। শেষদিকে একটা গোল খাওয়ায় একটু হতাশা আছে। তবে স্বস্তির বিষয় ম্যাচটা আমরা শেষ করতে পেরেছি কোন চোট ছাড়াই।’

১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসুন্ধরা কিংস অ্যারেনাবাটলারবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT